মালদা

পুরাতন মালদার গুরুরদুয়ারাতেও পালন করা হল গুরু নানকের ৫৪৮ তম জন্মদিন

গুরু পূর্ণিমার শুভদিনে মালদাবাসি মাতলেন শিখদের ধর্মগুরু গুরু নানকের ৫৪৮ তম জন্মদিন পালন করতে। আজ গুরু নানকের জন্মদিন উপলক্ষে পুরাতন মালদার গুরুরদুয়ারাতে মানুষের সমাগম ছিল চোখে পরার মতো। সকলেই গুরুরদুয়ারাতে উপস্থিত হয়ে প্রার্থনা করেন। গুরুরদুয়ারার সেবক জানান, আগামী ১১ তারিখে গুরু নানকের জন্মদিবস উপলক্ষে তাদের একটি নগর কীর্তন করা হবে।